Home খেলাধুলা মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Share

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় এনে দেয় প্রত্যাশিত সাফল্য।

সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।

অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুরু, ভুটানের সঙ্গে ড্র, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের বিপক্ষে জয়—সব মিলিয়ে শেষ ম্যাচের আগেই শিরোপার খুব কাছে পৌঁছে যায় দলটি।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।

পুরুষ বিভাগে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য না পেলেও, নারী ফুটসাল দলের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দেশের ফুটবলের জন্য বড় এক গর্বের উপলক্ষ হয়ে থাকল।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...