Home আজকের জেলা পরিক্রমা মানিকগঞ্জের সিংগাইরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

মানিকগঞ্জের সিংগাইরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

Share

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ বেপারিপাড়া থেকে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ লিটার চোলাই মদ, ৩৫০ লিটার মদ তৈরির তরল উপকরণ ও মদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার করা মদ ব্যবসায়ী নিপু ঘোষের (২০) বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। নিপু ঘোষ জয়মণ্ডপ গ্রামের বিমল ঘোষের ছেলে।

এছাড়া এঘটনায় জড়িত আরেক আসামি হেলালুর রহমান ওরফে দুলাল (৩৪) পলাতক রয়েছেন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মো. হানিফ সরকারের নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমানের সহযোগিতায় ওই অভিযান পরিচালিত হয়।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...