Home আন্তর্জাতিক মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী গ্রেফতার

মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী গ্রেফতার

Share

মার্কিন কর্তৃপক্ষ সোমবার মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রীকে গ্রেফতার করেছে। মাদক পাচার করার অভিযোগে ওয়াশিংটনের বাইরের একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশটির বিচার বিভাগ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিভাগটি জানায়, ৩১ বছর বয়সী ইমা কোরোনাল আইজপুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আমদানির জন্য কোকেন, হেরোইন ও মারিজুয়ানা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাকারবারি গ্রুপের অন্যতম সিনালোয়া কার্টেলের নেতা হচ্ছেন গুজম্যান।

আদালতে মামলার বিবরণীতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক সরবরাহ পরিচালনা করেন এবং তাকে অতিক্রম করা ব্যক্তিদের হত্যায় তার হাত রয়েছে।

বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ মাদক সম্রাটকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দু’বছর পর এ সাজা ঘোষণা করা হয়।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...