Home Uncategorized মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৪

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৪

Share

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন আজ দুপুরে এতথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬৮ পিস ইয়াবা, ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৫৪১ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...