Home Uncategorized মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে রিজভী

মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে রিজভী

Share

মধ্যরাতে রাজধানীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহবুবুল ইসলামের বাসভবনের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আজকে মানুষ শীতে কষ্ট পাচ্ছে। দুঃখ দুর্দশার মধ্যে আছে। একদিকে করোনা ভাইরাসের আক্রমণে মানুষ মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন। কিন্তু তারা গরিব মানুষের পাশে নেই। সাধারণ মানুষের পাশে নেই। শীতার্ত মানুষের পাশে নেই।

শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম, জাসাস সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রতন প্রমুখ।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...