Home Uncategorized মতিঝিলে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

মতিঝিলে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

Share

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মুকুল ব্যাপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)। তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলের আরামবাগ থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানী ও আশপাশ এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...