Home আন্তর্জাতিক ভেনেজুয়েলার আকাশপথ ‘পুরোপুরি বন্ধ’ বলেই ধরে নেওয়া উচিত: ট্রাম্প

ভেনেজুয়েলার আকাশপথ ‘পুরোপুরি বন্ধ’ বলেই ধরে নেওয়া উচিত: ট্রাম্প

Share

ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ ‘পুরোপুরি বন্ধ’ বলেই বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে কড়া নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সব এয়ারলাইনস, পাইলট, মাদক কারবারি এবং মানব পাচারকারীদের উদ্দেশ করে ভেনেজুয়েলার আকাশ পথ বন্ধের বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানান। তবে, এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি। এ মন্তব্যের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান উত্তেজনা নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

মাদুরো বলেছেন, ট্রাম্পের বক্তব্য ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি অদ্ভূত, অবৈধ এবং অযৌক্তিক আগ্রাসন। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইনস ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহেই ছয়টি বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস

Related Articles

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...