Home প্রচ্ছদ ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-তটিনী

ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-তটিনী

Share

ছোট পর্দার আলোচিত দুই তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী জুটি বেঁধে অভিনয় করেছেন রেকর্ডসংখ্যক নাটকে। দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখে নির্মাতারা তাদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। কিন্তু দর্শক-প্রত্যাশা থাকা সত্ত্বেও গত কয়েক মাস এই দুই তারকা একসঙ্গে কোনো কাজ করেননি।

সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গেছে ‘ভালোবাসার গল্প’ নামে একক নাটকে। এরপর দর্শক নতুন আর কোনো নাটকে তাদের দেখা পাননি। সেই ভক্তদের কথা মাথায় রেখে আরও একবার ইয়াশ-তটিনীকে নিয়ে নতুন এক গল্প পর্দায় তুলে আনছেন নির্মাতা ইমরাউল রাফাত। নির্মাণ করেছেন একক নাটক ‘কাবিননামা’।

এর আগে এই নির্মাতার ‘ভালো থেকো’ নাটকে অভিনয় করেছিলেন দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন ইয়াশ-তটিনী জুটি। সেই সুবাদে ইমরাউল রাফাতের নির্দেশনায় ভালোবাসার নতুন এক গল্পে আবার জুটি বেঁধেছেন তারা। সেখানে তাদের সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম, এস এইচ মামুনসহ অনেকে।

‘কাবিননামা’ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ইমরাউল রাফাত নিজে। রোমান্টিক এ নাটকে তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে ইয়াশ রোহান।

তিনি বলেন, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দু-তিনটি নাটক অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শক কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে এক নাগাড়ে কাজ করে গেছেন। একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।

ইয়াশের পাশাপাশি জুটি নিয়ে একই কথা শুনিয়েছেন অভিনেত্রী তটিনী নিজেও। ‘কাবিননামা’ নাটক নিয়ে তিনি  জানান, নাটকের গল্পে দর্শক বাস্তব জীবনের ছায়া খুঁজে পাবেন। চরিত্রগুলো মনে হবে কাছের মানুষের। যে কারণে নাটকের প্রতিটি ঘটনা দর্শকমনে ছাপ ফেলে যাওয়ার মতো। তাই নাটকটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তাঁর বিশ্বাস।

শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান ক্যাপিটাল ড্রামা’র ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান নির্মাতা ও প্রযোজক।

Related Articles

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন...

জন্মদিনে বান্ধবীকে চমক, বাগদান সারলেন উসাইন বোল্ট

জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট দীর্ঘদিনের বান্ধবী ও মডেল কাসি বেনেটের সঙ্গে...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও...

কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

অভিনয়ের ব্যস্ততার মাঝেও কৃষিকাজের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছেন দুই বাংলার জনপ্রিয়...