Home আন্তর্জাতিক ভারতসহ কয়েক দেশের ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারতসহ কয়েক দেশের ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Share

ভারতসহ বেশ কয়েকটি দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন (ইউএভি) উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...