Home Uncategorized ভাটারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ভাটারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Share

রাজধানীর ভাটারায় তানিয়া আক্তার আঁখি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আঁখির পরিবারের অভিযোগ, তার স্বামী মো. তালহা তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় তালহাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আঁখির চাচা রহিম আহমেদ আকাশ জানান, ১০ বছর আগে পারিবারিকভাবে তালহার সঙ্গে আঁখির বিয়ে হয়। স্বামী-স্ত্রী ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় আই ব্লকে একটি বাসায় বসবাস করছিলেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তালহা স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে পারিবারিকভাবে বৈঠকও হয়েছে একাধিকবার। আঁখিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তালহার দাবি, তার স্ত্রী ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন।

ভাটারা থানার এসআই হাসান পারভেজ বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে তালহাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...