Home প্রচ্ছদ ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী

ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী

Share
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম।
শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে তিনি মামলা প্রত্যাহারের কারণ জানান।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করেছিলেন, দাম্পত্য জীবনে এমন মতপার্থক্য তৈরি হয়েছে যা আর মীমাংসা সম্ভব নয়। পাশাপাশি তিনি স্থায়ী ভরণপোষণ দাবি করেন এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত দম্পতির বৈবাহিক বাড়িতে বসবাস অব্যাহত রাখার অনুমতিও চান।
ভারতীয় মিডিয়া এনডিটিভি জানায়, বিজয় ও সঙ্গীতার বৈবাহিক বিরোধসংক্রান্ত মামলাটি চলতি বছরে একাধিকবার মুলতবি হয়েছে। গত ১৫ জুন সঙ্গীতা মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানানোর পর শুনানি মুলতবি করা হয়। সেদিনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে তার সিদ্ধান্তের কথা জানান। এরপর মামলাটি পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট নির্ধারণ করা হয়।
বিজয় কিংবা সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত না হওয়ার কারণে গত মাসে আদালত মামলার শুনানি মুলতবি করেন। এর আগেও একাধিকবার তারা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জানান, শুনানিতে অংশ নিতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার আদালতের আদেশের মাধ্যমে সঙ্গীতা তার আবেদন প্রত্যাহার করায় মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে তাদের আন্তঃধর্মীয় বিয়ে হয়। তাদের প্রথম সন্তান, এক ছেলে, জন্মগ্রহণ করে ২০০০ সালের ২৬ আগস্ট। এরপর ২০০৫ সালে তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে বিজয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসম্মুখের অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের জল্পনা প্রথম জোরালো হয়। যদিও সে সময় এসব খবর অস্বীকার করা হয়েছিল। তবে, ২০২৫ সালে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতির পর সেই প্রশ্ন আবারও সামনে আসে।
সূত্র : এনডিটিভি
Related Articles

দেশের তরুণদের প্রযুক্তি উদ্ভাবক বানাতে চায় সরকার: আইসিটি মন্ত্রী

বর্তমান সরকার একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী...

‘শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে’

শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার...

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত...

আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ও...