Home আন্তর্জাতিক বয়স্কের ছদ্মবেশে ভ্যাকসিন ‘চুরি’ ২ মার্কিন নারীর

বয়স্কের ছদ্মবেশে ভ্যাকসিন ‘চুরি’ ২ মার্কিন নারীর

Share

ভ্যাকসিন নেওয়া নিয়ে যেখানে মার্কিনিদের সংশয় কাটাতে প্রচারণা হয়েছিল, সেখানে ভ্যাকসিন নেওয়ার জন্য পাগল হয়ে উঠবে তা কে জানত। জানা গেছে, শুধুমাত্র ৬৫ এবং তার বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ চলেছে যুক্তরাষ্ট্রে। সেখানেই টিকা নিতে তাই ছদ্মবেশ ধরলেন ৩৫ এবং ৪৫ বছরের দুই নারী।

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডো প্রদেশে। ওই দুই নারীর বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা
এমন ছদ্মবেশ নেন যাতে তাদের দেখে বয়স্ক বলে মনে হয়। হাতে গ্লাভস, মাথায় টুপি এবং চোখে চশমা দেওয়ায় চিকিৎসকরা প্রথমে ধরতেই পারেননি। রেজিস্ট্রেশনেও নাম মিলে যায়। কিন্তু গোল বাঁধে বয়সের প্রমাণপত্র নিয়ে।

সেখানেই ধরা পড়ে যান দুই নারী। কর্তব্যরত এক স্বাস্থ্যকর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আপনার এমন দু’জনের ভ্যাকসিন চুরি করেছেন যাদের সত্যিই দরকার ছিল।’ অর্ল্যান্ডো প্রদেশের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. রাউল পিনো এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র : আজকাল ও এবিসি নিউজ।

Related Articles

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...