Home খেলাধুলা বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

Share

বিসিবির পরিচালক হিসেবে রুবাবা দৌলাকে নিয়োগ দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ।

আজ সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় যোগ দেবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় নারী পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে আসছেন তিনি। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ।

তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তার জায়গায় রুবাবাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এনএসসি।

এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন রুবাবা। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিলো।

রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...