Home Uncategorized বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু, টিকা নিলেন ভারতীয় হাইকমিশনার

বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু, টিকা নিলেন ভারতীয় হাইকমিশনার

Share

ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই, যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বেলা সাড়ে তিনটায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়ে বিদেশী কুটনীতিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করেছি। আজ বেশ কয়েকজন টিকা নিবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শাহরিয়ার আলমের পরেই টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি।

এর কিছুক্ষণ পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী টিকা নেন। টিকা নেয়ার পর দোরাইস্বামী বলেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশী সমস্ত বন্ধুকে বলবো আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে। বক্তব্যের শেষে ভাঙা ভাঙা বাংলায় তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...