Home প্রচ্ছদ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ চার মুখ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ চার মুখ

Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন সদস্যরা হলেন- অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১। অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ

২। মো. আমান উল্লাহ আমান

৩। ফরহাদ হালিম

৪। মো. ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশা প্রকাশ করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

Related Articles

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া...

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে শাহজালাল দরগায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে...

মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু হাসপাতালের অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত...

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার...