Home আজকের জেলা পরিক্রমা বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

Share

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ককে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। এ ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা মারে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...