Home আন্তর্জাতিক বানরের দল নিয়ে গেল যমজ দুই বোন, একজনের মৃত্যু

বানরের দল নিয়ে গেল যমজ দুই বোন, একজনের মৃত্যু

Share

ভারতে বানরের দলের হাতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার তামিলনাড়ুর তাঞ্জাবুর শহরে এ ঘটনা ঘটে। বানরের দল ঘরের ছাদের টালি খুলে ঢুকে দুই যমজ শিশুকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে একটি শিশুকে উদ্ধার করা গেলেও অন্য শিশুটি মারা যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

শিশু দুটির মা ভুবনেশ্বরী জানিয়েছেন, দুই মেয়েকে ঘুম পাড়িয়ে বাসার কাজে হাত দিয়েছিলেন তিনি। হঠাৎ বাড়ির ছাদে বানরের দল এসে হাজির হয়। এলোপাতাড়ি টালি খুলতে শুরু করে তারা। তাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন ভুবনেশ্বরী। কিন্তু আশপাশের লোকজন ছুটে আসার আগে দুই ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট দেয় বানরের দল।

বিষয়টি জানাজানি হলে শিশু দুটির খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়। প্রতিবেশীদের সহযোগিতায় এলাকার একটি বাড়ির ছাদ থেকে ভুবনেশ্বরীর এক মেয়েকে উদ্ধার করা হয়। কিন্তু দ্বিতীয়জনের খোঁজ তখনো পাওয়া যায়নি।

অনেক খোঁজাখুঁজির পর এলাকার একটি জলাশয়ে অন্য শিশুটির দেহ মেলে। লোকজন সঙ্গে সঙ্গে এক চিকিৎসককে ডেকে আনেন। কিন্তু তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে খবরে জানা গেছে।

Related Articles

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...