Home আজকের জেলা পরিক্রমা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

Share

যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সর্বশেষ উৎপাদনশীল ইউনিটটিতে বয়লার লিকেজ হওয়ার কারণে উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ। এতে উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।

জানা গেছে, বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছিল কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিন ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এর মধ্যে ১ ও ২ নং ইউনিটটি ১২৫ মেগাওয়াট হলেও সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছিল ৩ নম্বর ইউনিটটি। ২ নম্বর ইউনিটের যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় চলমান ছিল ১ ও ৩ নম্বর ইউনিট।

গত ১৫ ফেব্রুয়ারি উৎপাদনশীল ৩ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটি নিয়ে বন্ধ হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন কার্যক্রম। তবে পুনরায় উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক কালবেলাকে বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফেরার সম্ভাবনার কথাও জানান তিনি।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...