Home অন্যান্য ক্যাম্পাস বগুড়া সদর উপজেলা ছাত্রদলের কমিটিতে জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা তাজমিলুর রহমান

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের কমিটিতে জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা তাজমিলুর রহমান

Share

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক  হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজমিলুর রহমান।

‎সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন নেতৃবৃন্দ। এর আগে শনিবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনে সুপারিশ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  হিসেবে দায়িত্ব পাওয়া তাজমিলুর রহমান সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টাসের  শিক্ষার্থী। তিনি জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা হিসেবে পরিচিত। তার বাড়ি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর গ্রামে।

যুগ্ম আহ্বায়ক  হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভুতি জানতে চাইলে তিনি দেশবানীকে বলেন দীর্ঘ সময় ছাত্রদলের রাজনীতিতে সময় দিয়েছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে রাজনীতি করেছি । আমাকে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  হিসেবে দায়িত্ব দেওয়ায় তারুণ্যের অহংকার তারেক রহমান কে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি , ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।

 

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...