Home বিনোদন ফ্ল্যাট থেকে মিলল অভিনেতার মরদেহ

ফ্ল্যাট থেকে মিলল অভিনেতার মরদেহ

Share

সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় টেলি অভিনেতা যোগেশ মহাজনের। ভারতীয় গণমাধ্যম অনুসারে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। রবিবার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।বছরটা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির। শুরু থেকেই শোকের খবর আসছে। গত ১ জানুয়ারি মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের।

সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর কয়দিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলিভিশন অভিনেতা আমন জয়সওয়াল। এবার অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন।

সংবাদমাধ্যমের খবর, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ।

সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রবিবারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেয়া শুরু হয়। এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।

এছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন।

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মানহানি, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...