Home প্রচ্ছদ ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী

ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী

Share

ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘তাদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা ও অগণতান্ত্রিক নির্যাতন-নিপীড়ন মানুষের ওপর চালানোর সাহস পাবে না। এটাই হওয়া উচিত।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা করেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে যারা সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন আদালত। বিচারপতি খায়রুল হক, বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি আসাদুজ্জামান– এ রকম অসংখ্য নাম।’

প্রধান উপদেষ্টার নামে থাকা মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীর কেন নয়– এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, এই সরকারের আট মাস চলে যাওয়ার পরও বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকার কথা ছিল না। অতি দ্রুত এসব মামলা নিষ্পত্তি করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Related Articles

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ রুখতে রাজপথে সলিমুল্লাহ কলেজ ছাত্রদল

নিষিদ্ধ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা...

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।...