Home আজকের জেলা পরিক্রমা ফ্যানে ঝুলছিল খুবিছাত্রীর মরদেহ

ফ্যানে ঝুলছিল খুবিছাত্রীর মরদেহ

Share

নিজ বাড়ি থেকে আফসানা আফরিন সুমি (২০) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রী ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে নগরীর ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নিজ বাড়িতে তিনি আত্মহত্য করেন বলে পুলিশ জানায়। নিহত সুমি খুবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০তম ব্যাচের ছাত্রী। তিনি ওই এলাকার ইউনুচ আলীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশকে পরে খবর দেয় পরিবার।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, লাশ হাসপাতালে নেওয়ার পর আমাদের জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মায়ের সঙ্গে সুমির অভিমান চলছিল। এর জের ধরেই হয়ত আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...