Home প্রচ্ছদ ফের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, লাভ হলো কত?

ফের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, লাভ হলো কত?

Share

বলিউড সুপারস্টার সালমান খান আবারও মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। প্রায় ১১ বছর আগে কেনা এই সম্পত্তি বিক্রি করে তিনি প্রায় ৬২ লাখ টাকা লাভ করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বান্দ্রার একটি আবাসনের ৭৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন সালমান। ২০২৬ সালের ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। ২০১৫ সালে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন ২ কোটি ৮৮ লাখ টাকায়। সেই হিসেবে দীর্ঘ এক দশকের বেশি সময় পর সম্পত্তিটি বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা পেয়েছেন এই অভিনেতা।

প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ৪৬ হাজার টাকা। ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। ক্রেতা সম্পত্তিটি কিনতে প্রায় ২১ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করেছেন

গত দুই বছরে এটি সালমান খানের বিক্রি করা দ্বিতীয় ফ্ল্যাট। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসনের আরও একটি বড় ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন তিনি। প্রায় ১ হাজার ৩১৮ বর্গফুটের সেই ফ্ল্যাটটি আকারে সম্প্রতি বিক্রি হওয়া ফ্ল্যাটটির তুলনায় অনেক বড় ছি

তবে ফ্ল্যাট বিক্রি করলেও বহু বছর ধরেই পরিবারের সঙ্গে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সালমান খান। সমুদ্রতীরবর্তী এই এলাকায় বলিউডের অনেক তারকার বাসভবন রয়েছে। তাই বছরজুড়েই ভক্তদের ভিড় লেগে থাকে সেখানে।

অন্যদিকে সম্পত্তি বিক্রির পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি আবাসিক টাওয়ার নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি এই প্রকল্প বাস্তবায়িত হলে তা হবে পরিবারের নতুন বড় বিনিয়োগগুলোর একটি।

সম্প্রতি সামাজিক বিভিন্ন ইস্যুতেও আলোচনায় রয়েছেন সালমান খান। যন্তর মন্তরের আন্দোলন নিয়ে তার মন্তব্য যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বন্যাকবলিত আসামের মানুষের পাশে দাঁড়িয়েও ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Related Articles

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যে শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার সার্বিক...

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও...

শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনা ও স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা

বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনালের...