Home আইন-আদালত ফারুকী হত্যা : প্রতিবেদন দাখিল ৪ মার্চ

ফারুকী হত্যা : প্রতিবেদন দাখিল ৪ মার্চ

Share

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামি অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

ওইদিন এশার নামাজের পর ছয়-সাত জন যুবক মাওলানা ফারুকীর বাসায় প্রবেশ করেন। এরপর তার স্ত্রী ও ছেলেসহ তিন জনের হাত-পা বেঁধে আলাদা কক্ষে রেখে তাকে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী...

জুলাইয়ের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার...

‘বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম’ – রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির...

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি

জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি...