Home প্রচ্ছদ প্রেম নিয়ে যা বলেন অভিনেত্রী প্রভা

প্রেম নিয়ে যা বলেন অভিনেত্রী প্রভা

Share

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম বা সম্পর্কে জড়ানো থেকে নারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, অনেক সময় সংসার নিয়ে নানা অজুহাত দেখিয়ে কেউ কেউ নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন, তবে এমন পরিস্থিতিতে আবেগ নয়, বাস্তবতাকে গুরুত্ব দেওয়া উচিত।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা এ কথা বলেন।

প্রভা বলেন, কোনো পুরুষ যদি দাবি করেন যে তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না, শুধুমাত্র সন্তান বা সামাজিক কারণে সংসার টিকিয়ে রেখেছেন- তাহলেও সেই কথায় বিশ্বাস করে সম্পর্কে জড়ানো উচিত নয়। তার ভাষায়, এমন ধরনের বক্তব্য প্রায় একই রকম হয় এবং পরে তা অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

অভিনেত্রী জানান, সম্প্রতি তিনিও এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এক ব্যক্তি নিজের দাম্পত্য জীবনের নানা সমস্যার কথা বলে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। তবে প্রভা তাকে স্পষ্ট জানিয়ে দেন, আগে বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাতে হবে, এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।

প্রভা বলেন, তিনি ওই ব্যক্তিকে জানিয়েছিলেন, যদি সত্যিই বিচ্ছেদের প্রক্রিয়া চলমান থাকে, তাহলে সেটি আগে সম্পন্ন করতে হবে। এরপর দুজনের মধ্যে সম্পর্কের সম্ভাবনা আছে কি না, তা বিবেচনা করা যেতে পারে। তার দাবি, এ কথা বলার পর ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই; বরং এমন একটি সম্পর্কে জড়াননি বলেই তিনি স্বস্তি অনুভব করেন।

ভিডিও বার্তায় অভিনেত্রী আরও বলেন, বিবাহিত পুরুষদের অনেকেই নিজেদের সংসারের অশান্তির কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। তাই শুধু প্রেম নয়, এমন পরিস্থিতিতে বন্ধুত্বের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...