Home জাতীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

Share

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আমিনুল ইসলাম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদত‍্যাগ করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল। তাই আজ দুপুর ২টার দিকে আমার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।

এর আগে গত ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...