Home জাতীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টায় শিক্ষকরা, জলকামান নিক্ষেপ

প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টায় শিক্ষকরা, জলকামান নিক্ষেপ

Share
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা। এ সময় তাদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের।
জানা যায়, দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন তারা।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে।
পুলিশ বলে, ‘এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন।’ কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি। পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।
আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের পানি (জলকামান) মারা হলো। এত বৈষম্য কেন? সরকার যদি যথাযথ ব্যবস্থা করতো তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না।’
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা সড়কের ওপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...