Home জাতীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Share
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আশাও প্রকাশ করেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো সেই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।
ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প।
তিনি বলেন,‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’
চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।
Related Articles

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা...

আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কে পাচ্ছেন?

সেই অনাকাঙ্ক্ষিত দিনটি শেষ পর্যন্ত এসেই গেল, যা কোনো ফুটবলপ্রেমীই মনেপ্রাণে চাননি।...

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয়...