Home প্রচ্ছদ পেয়ারা না লেবু-কোনটি বেশি উপকারী?

পেয়ারা না লেবু-কোনটি বেশি উপকারী?

Share

পেয়ারা এবং লেবুই দুটিই স্বাস্থ্যের জন্য উপকারী। এই দুই ফলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে।

ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে কোষ রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও ভিটামিন সি’য়ের তুলনা নেই। এ কারণে ভিটামিন সি গ্রহণ জরুরি। অনেকের ধারণা, লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন থাকে। আসলেই কি তাই?

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুযাযী, পেয়ারায় কমলার তুলনায় তিনগুণ বেশি ভিটামিন সি থাকে। আর লেবুর চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। অন্যদিকে একই পরিমাণে পেয়ারায় ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।

পেয়ারার উপকারিতা 
পেয়ারায় থাকা অ্রান্টিঅক্সিডেন্ট, ফাইবার , ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
লেবুর উপকারিতা
লেবু হজমে সাহায্য করে। সেই সঙ্গে শরীর ডিটক্স করে। নিয়মিত লেবু খেলে ত্বক পরিষ্কার থাকে।

পেয়ারা না লেবু ?
পেয়ারা ও লেবু দুটি ফলেরই আলাদা উপকারিতা রয়েছে। ভিটামিন সি’য়ের উৎস হিসেবে পেয়ারা বেশি উপকারী। তবে নিয়মিত দুটি ফল খেলেই শরীর ভালো থাকবে।
যেভাবে খাবেন 
পেয়ারা কাঁচা খাওয়া যায় আবার জুস করেও খেতে পারেন। লেবু পানি, সালাদ বা শরবত করে খাওয়া যায়।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...