Home জাতীয় পুলিশের কাজ করবে নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তারও

পুলিশের কাজ করবে নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তারও

Share

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিংমলে নিয়োজিত প্রাইভেট (বেসরকারি) নিরাপত্তা কর্মীরা ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন। যে কোনো ব্যক্তিকে তারা গ্রেপ্তার করতে পারবেন।

শনিবার (০৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিংমলগুলো খোলা থাকে। পুলিশের স্বল্পতা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ডিএমপি।

শেখ মো. সাজ্জাত আলী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আইন মতে তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করতে পারবেন। তারা সহায়ক পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, রমজানে সন্ধ্যা হতেই মুসল্লিরা মসজিদে যান। দেড়-দুই ঘণ্টা সময় তারা তারাবির নামাজ পড়েন। ওই সময়ে নগরীর বিভিন্ন এলাকা জনশূন্য হয়ে যায়। বিশেষ করে পুরুষ মানুষ তারাবি নামাজে থাকে। আপনারা বাড়ি, ফ্ল্যাট দোকান যত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।

মো. সাজ্জাত আলী বলেন, আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে আপনাদের অনুরোধ করতে চাই, এক সপ্তাহ পরে ঢাকার অনেকেই বাড়ি যাবেন। আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট-দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। তবে আমাদের পুলিশের স্বল্পতা আছে। আমাদের অনেক পুলিশ ছুটিতে যাবে, যেতে চায়। অনেকেই ব্যারাকে থাকে, তারা দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকেন। তাদের একটা পারসেন্টেজকে সরকারের নির্দেশে ছুটি দিতে হয়।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...