Home প্রচ্ছদ পরীমনিকে হত্যার হুমকি!

পরীমনিকে হত্যার হুমকি!

Share

মুঠোফোনে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। হুমকিমূলক সেই ফোনকলের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও ক্লিপ আপলোড করেন পরীমনি। অডিওতে শোনা যায়, এক অজ্ঞাত ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন। কথোপকথনের একপর্যায়ে পরীমনি ওই ব্যক্তির পরিচয় জানতে চান এবং তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলেও অডিওতে উল্লেখ শোনা যায়। এ সময় দুজনের মধ্যেই উচ্চবাচ্য হয়।

অডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?” একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করেন। তবে হুমকির উৎস বা এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

প্রসঙ্গত, এর আগে রবিবার বিকালে পরীমনি তার ফেসবুক পেজে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানোর বিষয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করেন। ওই সংবাদটি শেয়ার করার প্রায় এক ঘণ্টা পরই তিনি হত্যার হুমকির অডিওটি প্রকাশ করেন।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...