Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল পবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Share

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৭ মার্চ সকাল ১০.০০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব)। পতাকা উত্তোলনের পরে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং পোষ্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি ছিলেনন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম মোস্তফা জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিল তা বিশ্বে বিরল। ১৮ মিনিটের বক্তব্যে তিনি বাঙ্গালীর স্বাধীনতার সারমর্ম বলেছিলেন। এ ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...