Home অর্থ ও বাণিজ্য পণ্য খালাসে বিলম্ব এড়াতে সাময়িক ছাড়পত্র দেবে বিএসটিআই

পণ্য খালাসে বিলম্ব এড়াতে সাময়িক ছাড়পত্র দেবে বিএসটিআই

Share

আমদানি করা শিল্পের কাঁচামাল খালাসে বিলম্ব এড়াতে শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, ১৭৫ ক্যাটাগরির ৭৯টি পণ্য বন্দর থেকে খালাসের আগে বিএসটিআইয়ের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আগে বিএসটিআই পরীক্ষার জন্য নমুনা উত্তোলনের পর সাময়িক শুল্কায়ন করে আমদানিকারকদের পণ্য খালাসের সুযোগ দিত কাস্টমস। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত শুল্কায়ন হতো। এর পরই আমদানি পণ্যও ব্যবহারের সুযোগ মিলত। তাতে ব্যবসায়ীদের জরিমানা গুনতে হতো না।

তবে ১ জানুয়ারি থেকে পণ্য খালাসের জন্য বিএসটিআইয়ের নমুনা পরীক্ষার চূড়ান্ত ছাড়পত্র অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মানে হলো অনলাইনে ছাড়পত্র জমা দেওয়া না হলে শুল্কায়নের সুযোগ নেই কাস্টমস কর্মকর্তাদের। অনলাইনে আবেদন ও সনদ জমা দেওয়ার উদ্যোগটি ভালো হলেও নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লাগায় আমদানিকারকেরা ক্ষতিপূরণ গুনতে শুরু করেন। কারণ, সাপ্তাহিক ছুটির দিনসহ নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে সব মিলিয়ে ৯ দিন সময় লাগে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পের কাঁচামাল খালাসের প্রক্রিয়া সহজ করতে পণ্য চালানভিত্তিক সাময়িক ছাড়পত্র দেওয়া হবে। এ জন্য কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রমাণ দিতে হবে। তবে চূড়ান্ত ছাড়পত্রের আগে গুদামে নেওয়া কাঁচামাল ব্যবহার করা যাবে না।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...