Home আন্তর্জাতিক নোবেল বিজয়ী মালালাকে হত্যার হুমকি

নোবেল বিজয়ী মালালাকে হত্যার হুমকি

Share

পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তরুণী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। টুইটারে তাকে এই হুমকি দেয় ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’।

এর আগে ২০১২ সালে নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী।

সরাসরি টুইটারে হুমকি দিয়ে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর প্রাক্তন মুখপাত্র এহসান জানিয়েছে, ‘পরের বার আর কোনো ভুল হবে না।’ অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে।

এই ভয়ংকর হুমকির পরে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মালালা টুইটে লেখেন, এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের ওপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিতে শুরু করেছে।

Related Articles

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

ভারতের পশ্চিমবঙ্গের সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিদ্রোহী সংসদ সদস্যরা এমন একটি...

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...