Home খেলাধুলা নেইমারের চোখে জল, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

নেইমারের চোখে জল, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

Share
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে চোখের জল লুকাতে পারেননি নেইমার, আর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মার্কিনিওস।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সিতে শেষ বাঁশি বাজতেই আবেগ ধরে রাখতে পারেননি দলের অন্যতম তারকা নেইমার। হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর চোখের জল আর আটকে রাখতে পারেননি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও হতাশায় ভারী হয়ে ওঠে পুরো ব্রাজিল শিবির।
ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউরোপের দলটি। অন্যদিকে ম্যাচজুড়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। এমনকি একটি পেনাল্টিও নষ্ট করে তারা, যা শেষ পর্যন্ত হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেন, ‘এ ধরনের ম্যাচে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, আর আমরা পেনাল্টিসহ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছি। বিশ্বকাপে শেষ পর্যন্ত কম ভুল করা দলই জয় পায়।’
হারের দায় নিজের কাঁধেও নেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্রাজিলের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। যারা মাঠে এসে কিংবা দূর থেকে আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের আগামী প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে। সামনে তাদের প্রস্তুতির জন্য চার বছর সময় রয়েছে।’
অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে মার্কিনিওস বলেন, ‘আমাদের মতো সিনিয়র খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে, যাতে আগামী প্রজন্ম আরও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে।’
এই হারের মধ্য দিয়ে আরও দীর্ঘ হলো ব্রাজিলের অপেক্ষা। টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার দেখা পেল না সেলেসাওরা। বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থেকে গেল। এখন নতুন লক্ষ্য নিয়ে আগামী চার বছরের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে ব্রাজিলকে।
Related Articles

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

সমস্যা থাকবেই। সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে...

বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম...

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

আজ ব্রাজিল ভক্তদের মন ভালো নেই। এক সমুদ্র কষ্ট আর বুকভরা হাহাকার...

চক্ষুসেবায় মেগা প্রজেক্ট ও বৈশ্বিক সম্মেলনের কো-হোস্ট হচ্ছে বাংলাদেশ

ছানির প্রভাবে দৃষ্টিহীন হয়ে পড়া প্রায় ১০ লাখ মানুষের অন্ধত্ব দূর করতে...