Home অন্যান্য ক্যাম্পাস নিষিদ্ধ ছাত্র সংগঠনের বিরুদ্ধে ইবি কর্তৃপক্ষের প্রদক্ষেপ ঘোষণা

নিষিদ্ধ ছাত্র সংগঠনের বিরুদ্ধে ইবি কর্তৃপক্ষের প্রদক্ষেপ ঘোষণা

Share
ইবি প্রতিনিধি: শান্তি শৃঙ্খলা ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতার সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উপাচার্যের নির্দেশ অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংগঠনকে নিষিদ্ধ করেছে, আইন অনুযায়ী সেই সংগঠনকে কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...