Home প্রচ্ছদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে: গয়েশ্বর রায়

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় আছে: গয়েশ্বর রায়

Share

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। কারও পাতানো ফাঁদে পা না দিতে তিনি দলের নেতাকর্মীদের আহ্বান জানান।

গয়েশ্বর রায় বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।

Related Articles

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি এমন কাজগুলো করে, যে কাজ করলে দেশের...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে : শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ...

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ঈদের আনন্দ বাংলাদেশের

তৃতীয় একদিনের ম্যাচেও রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ২৯১...