Home খেলাধুলা নিউজিল্যান্ডের সেই মসজিদে জুমা আদায় করে আপ্লুত মুশফিক

নিউজিল্যান্ডের সেই মসজিদে জুমা আদায় করে আপ্লুত মুশফিক

Share

বাংলাদেশ দলের নিউজল্যান্ড সফর মানেই গা শিউরে ওঠার ভয়ানক সেই দুঃসহ স্মৃতি।

২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ আদায় করতে গিয়ে ভয়াবহ এক ঝুঁকির মুখে পড়েছিলেন টাইগাররা। আল্লাহর ইচ্ছায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেঁচে যান তামিম-মুশফিকরা। সংবাদ সম্মেলন একটু দেরিতে শুরু হওয়ায় ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজ পড়তে যেতে দেরি হয়। আর এই কয়েক মিনিট দেরি হওয়ায় সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দল ।

সেই ভয়াবহ দুঃস্মৃতি সঙ্গে নিয়েই দুই বছর পর সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেবার না পারলেও এবার ভালোভাবেই নামাজ আদায় করেছেন তারা।

নামাজ আদায়ের পর দুবছর আগের সন্ত্রাসী হামলার ঘটনা মনে করে আপ্লুত হয়ে পড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নামাজ শেষে সেই মসজিদের সামনে ছবি আপলোড করে ক্যাপশনে মুশফিক লিখেছেন—‘আসসালামু আলাইকুম। এটিই সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।’

ক্যাপশনে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন মুশফিক। বোঝাই যাচ্ছে—দুই বছর আগে সেই ঘটনার দুঃসহ স্মৃতির কিছুই ভোলেননি মি. ডিপেন্ডেবল। এবার সেই মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে আবেগে কেঁদেছেন তিনি!

Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ২ দশকে ফুটবলকে উপহার...

অবসর নিলেও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয়...

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনায় অভিনব আয়োজন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণিল অধ্যায়ের সমাপ্তি হয়েছে। জাতীয় দলকে বিদায় জানানো...