Home খেলাধুলা নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

Share

তামিমা সুলতানা তাম্মি, ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী। এ জুটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে। এরমধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়েই নিজেদের পারিবারিক ছবি প্রকাশ করেন তারা। এর ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) রাত ৭টা ৫৬ মিনিটে ২টি ছবি প্রকাশ করেছেন তামিমা।

ওই ছবি দুটিতে দেখা যায়, নাসিরের কাঁধে বসে আছেন তামিমা। আর মোবাইল হাতে নিচে বসে আছেন নাসির।

ছবির ক্যাপশনে তামিমা লিখেছেন, “কিছু কিছু বউরা তার স্বামীর কাছে বোঝা হয় না, বরং আল্লাদিও হয়। বাচ্চাসুলভ আচরণ করা, নেকামো করা, আবদার করা, বাচ্চাদের মতো বায়না ধরা, ছোটো ছোটো বিষয়ে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, এটাই বোঝায় যে, বাবার রাজকুমারিটা একটা রাজার নিকট রানীর মতো আছে।”

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

এর আগে রোববার (২৯ জুন) রাতেও একটি পোস্ট দেন। ওই পোস্টে আর্জেন্টিনার জার্সি পরিহিত বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তামিমা।

ক্যাপশনে লিখেন, “শত কোটি ফুটবলপ্রেমীর কাছে আর্জেন্টিনা নিছক কোনো দল বা দেশ নয়, এটি সত্যিই এক গভীর আবেগের নাম। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।”

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি
Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...