Home খেলাধুলা নতুন নিয়মে কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আইপিএল খেলা যাবে না

নতুন নিয়মে কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আইপিএল খেলা যাবে না

Share

জাতীয় দলের ব্যস্ত সূচির সময়ে অর্থের মোহে পড়ে শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। তার দেখাদেখি একই পথ অনুসরণ করে আইপিএলে রাজস্থান রয়েলসে খেলতে যাচ্ছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

এ ব্যাপারে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের মন খুবই পরিষ্কার। আমরা কাউকে জোর করে জাতীয় দলে খেলাব না। যে খেলতে চায় না, খেলবে না। কেউই দলের জন্য অপরিহার্য নয়।

তিনি আরও বলেছেন, আমরা চাই সবাই খেলুক কিন্তু কারও জাতীয় দল ছেড়ে অন্য কোথায় খেলতে যদি ভালো লাগে তাহলে নিশ্চিন্তে যেতে পারে। এ বার্তাটা সবার জন্য। শুধু সাকিব আল হাসানের জন্য নয়।

তবে এখন থেকে কোনো ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকলে সে আর বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবে না। এমনটি জানিয়ে পাপন বলেছেন, আমরা এখন ওদের সঙ্গে একটা চুক্তিতে যাব। চুক্তি তৈরি হবে নতুন করে। আমাদের চুক্তি শেষ হয়েছে, এখনো পর্যন্ত নতুন চুক্তি হয়নি। এখন চুক্তিতে নতুন কিছু জিনিস যুক্ত হবে। কে কোন ফরম্যাটে খেলতে চায়, বলতে হবে। ওই সময় তারা কী জাতীয় দলে খেলবে না অন্যখানে- সেটাও আগে জানাতে হবে। এ চুক্তিতে যে সই করবে তাকে তো আমরা যেতে দেব না।

প্রসঙ্গত, এপ্রিলে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সময়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩ কোটি ২০ লাখ রুপিতে খেলতে যাবেন সাকিব। আর ১ কোটিতে রাজস্থানে খেলতে যাবেন মোস্তাফিজ।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...