Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল দুমকিতে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

দুমকিতে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

Share

পটুয়াখালীর দুমকিতে এক সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় থানা পুলিশ উপজেলার রাজাখালী বাজার সংলগ্ন গ্রামের বাড়ি থেকে সুশান্ত মিস্ত্রি (৫০) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সুশান্ত মিস্ত্রি পরিবারের সদস্যদের নিয়ে তার বসত:ঘরে ঘুমিয়ে থাকে। ভোরে সুশান্তের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিছানায় সুশান্ত মিস্ত্রিকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। মৃত্যুর সঠিক কোন কারণ জানাযায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ, মেহেদি হাসান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...