Home প্রচ্ছদ দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার নির্দেশ তারেক রহমানের

দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার নির্দেশ তারেক রহমানের

Share

আসছে নির্বাচনে কারা পাবেন শহীদ জিয়ার ধানের শীষ? নির্বাচন সামনে রেখে এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দল যাকে মনোনীত করবে তার পক্ষেই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সোমবার ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সবাইকে এক পরিবার হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তিনি। সভা শেষে মনোনয়ন প্রত্যাশীরাও বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই প্রচারণায় অংশ নেবেন সবাই।

সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সভায়  অংশ নেন বরিশাল রাজশাহী সিলেট খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা ।

মনোনয়ন প্রত্যাশীদের সাথে কর্মী সমর্থক না আনার নির্দেশনা থাকলেও দুপুর থেকে ভীড় জমে গুলশান কার্যালয়ের সামনে। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে এমনটাই নির্দেশনা তারেক রহমানের।

নেতারা বলছেন কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি।  যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাঁদেরকেও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এমনটাই প্রত্যাশা সভায় অংশ নেয়াদের।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...