Home অন্যান্য ক্যাম্পাস ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি

ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি

Share

ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এ হত্যাকাণ্ড।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, শবনম বর্ষা একই সঙ্গে জুবায়েদ আর মাহিরের সাথে প্রেম করতো, এক পর্যায়ে জোবায়েদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় সে আর আরেক প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এ খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শাবনাম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তাঁর আরেক প্রেমিক মাহিরের সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জোবায়েদ হত্যার পরিকল্পনা করে। এমন দাবি ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলামে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তাতে মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই।

জোবায়েদের স্বজনরা বলছেন, ভেবে চিন্তে মামলা করা হয়েছে। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকান্ড মানতে নারাজ জোবায়েদের পরিবারের।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...