Home জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

Share
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের কাছ থেকে সদস্যদের তালিকা পাওয়া মাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অধিবেশনটি সাধারণত ৫, ৭ বা ১০ দিনের মতো সংক্ষিপ্ত হতে পারে, তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এর স্থায়িত্ব বাড়ানো হবে।
এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশন চলাকালে সবাইকে কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি বা আইন অমান্যের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles

সিনেমার দৃশ্যের মতো আঘাত হেনেছে নেপালের বন্যা

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস যেন সিনেমার দৃশ্যের মতো...

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে বলে...

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,...