Home জাতীয় তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখর সিলেট

তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখর সিলেট

Share

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট। শনিবার (২ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের উদ্বোধনের পরে বক্তব্য প্রদানকালে এমন ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে এমন স্লোগান দেন উপস্থিত জনতা।

এসময় প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘আস্তে আস্তে স্লোগান দিতে হবে, দুলাভাইকে কথা বলতে দিতে হবে, দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি?

পরে প্রধানমন্ত্রী সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা বাস্তবতায়ন শুরু করেছি। খাল খননের কথা বলেছিলাম, সেটাও শুরু করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, ‘কথা কম কাজ বেশি’, এখন আমাদের করতে হবে দেশ গড়ার কাজ।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কল কারখানা চালুর পরিকল্পনা করছি। সে লক্ষ্যে কাজ করছি আমরা। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা, সমস্যার সমাধান করা। আপনারা যদি থাকেন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেব। আমাদের একটাই কথা, কাজ, কাজ আর কাজ। কাজ করবো, নিজের দেশকে গড়ে তুলবো, সবার আগে বাংলাদেশ।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...