Home খেলাধুলা তামিমদের ‘হুমকি’ নিউজিল্যান্ডের যে ক্রিকেটার

তামিমদের ‘হুমকি’ নিউজিল্যান্ডের যে ক্রিকেটার

Share

আগামী মাসেই নিউজিল্যান্ডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

অতীতে কোনো ফরম্যাটেই নিউজিল্যান্ডের মাঠে জয় পায়নি বাংলাদেশ। এবারের সফরে সেই গেরো খুলবে কিনা তা সময়ই বলে দেবে। তবে কাজটা যে কত কঠিন হবে তার একটা ধারণা তামিমদের দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের উঠতি তারকা ডেভন কনওয়ে।

সোমবার ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৯ বলে ১০ চার ও তিন ছক্কায় ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তার ৯৯ রানের টর্নেডো ইনিংসে পাঁচ উইকেটে ১৮৪ রান তুলে নিউজিল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে ১৯ রানে চার উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মিচেল মার্শ।

মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করা ডেভন কনওয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাত টি-টোয়েন্টি ম্যাচে এটা তার তৃতীয় ফিফটি। তবে ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে সব শেষ পাঁচ ম্যাচেই ফিফটি করেছেন কনওয়ে। আগের দুই ম্যাচে তিনি অপরাজিত ছিলেন যথাক্রমে ৯৩ ও ৯১ রানে।

এ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সমস্যায় পড়বে বাংলাদেশ দল। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হতে পারে ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যানের।

Related Articles

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে

ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও...

মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয়...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...