Home অন্যান্য ক্যাম্পাস ঢাবিতে পোড়ানো হলো ফখরুল ও মিনুর কুশপুতুল

ঢাবিতে পোড়ানো হলো ফখরুল ও মিনুর কুশপুতুল

Share

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর কুশপুতুল পুড়িয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তাদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবজ্ঞা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মিনুর এবং মির্জা ফখরুলের বক্তব্যে ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস ‘বিকৃতির’ অভিযোগ এনে দুজনের কুশপুতুল পোড়ানো হয়।

বিএনপির এ দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম ও সদস্য কামরুল হাসান বক্তব্য দেন।

Related Articles

হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর...

পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভিসির পদ থেকে অব্যাহতি...

ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মেঘমল্লার বসু

ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক...

ঢাবি উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক...