Home প্রচ্ছদ ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম

Share

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

বুধবার বিকালে রাজধানীর সাইন্সল্যাবস্থ সিটি কলেজের সামনে থেকে তিনি শহরের প্রধান সড়কগুলোতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন।প্রচারণায় অংশ নেন হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। এসময় এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ—ব্যানার, ফেস্টুন, ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিউল আলম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, জনগণের সাথে কুশল বিনিময় করেন।এ সময় স্থানীয় নেতারা জানান, রবিউল আলমের নেতৃত্বে এলাকায় উন্নয়ন হবে তিনি ছাড়া ঢাকা ১০ আসনে যোগ্য ব্যক্তি ও নেতা আর কেউ নাই। এ কারণেই এলাকাবাসী তাঁকে সংসদে দেখতে চায় ।

এদিকে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা জানান, শেখ রবিউল আলম  উন্নয়নমুখী চিন্তাধারা ও তরুণবান্ধব নীতির কারণেই তাঁরা তাঁকে সমর্থন করছেন।

আশিকুল ইসলাম নামের ছাত্রদলের কর্মী জানান, ঢাকা ১০ আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন রবিউল আলম রবি। তিনি ছাড়া অন্য কোন বিকল্প নাই। আমরা ঢাকা ১০ আসনে  তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে ফুটপাতে চায়ের দোকানদার নাজমুল ইসলাম বলেন, এবার এই আসনে ধানের শীষ পাশ করব। তবে রবি ভাইয়ের প্রচারণা বেশি জনসমর্থ বেশি। দেখছেন না শতশত নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই এলাকার মানুষ তাকে যোগ্য মনে করে।

Related Articles

নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, বাধা রিয়াল মাদ্রিদ

আগামী গ্রীষ্মের দলবদলে দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে আর্সেনাল। সেই...

লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই সবার আগে করতাম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাকে আমরা অজুহাত হিসেবেও...

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন...

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...