Home জাতীয় ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বললেন ইনু

ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বললেন ইনু

Share

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কিন্তু, নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে ‘সো-কল্ড’ মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা।

রবিবার (৩০ নভেম্বর) ট্রাইবুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এসময় তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন।

তবে, আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার (১ ডিসেম্বর) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে এই মামলায়।

এদিকে, টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা- প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান।

জুলাই অভ্যুত্থানের সময় চাঁনখারপুলে ৬ জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

Related Articles

নারীর অগ্রযাত্রা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মির্জা ফখরুল

নারীদের পেছনে রেখে কোনোভাবেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন...

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...