Home খেলাধুলা টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

Share
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে হাইভোল্টেজ ম্যাচের ৫৫ মিনিটে ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিকই সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।
সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।
রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।
Related Articles

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।...

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন...

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব : পরীমণি

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন অদ্ভুত ঘোষণা দিলেন...

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব...